তবুও বাঁচতে হয়
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
জীবন কখনো কখনো হয়
তিলে তিলে মৃত্যুর মত অভিশাপ।
সুশ্রী স্বপ্নের ঢেউ গুলো ভেঙ্গে দেয় হৃদয়ের পার
চেঙ্গিসের আক্রোশে,
বাসনার ক্যানভাসে
পঞ্চাশের মন্বন্তর করে নগ্ননৃত্য।
কলিজার ধ্বমনিতে সারগামের ছন্দ বাজে
জ্বলন্ত চুল্লির শোঁ শোঁ আওয়াজে,
দৃষ্টিতে ভেসে উঠে গাদ্দারের অগনিত লাশ।
মুহুর্তগুলোও হয়ে উঠে মোনাফেক,
মস্তিষ্কটাকে দেয়না নিউটনের নুড়ি কুড়াতে
অথবা সক্রেটিসের 'কিছুই জানিনা 'বলতে ;
মনসার ফণা মেলে ধেয়ে আসে
ভীতির বার্তা বাহক।
চারপাশের প্রিয়জন সব
আঘাতে আঘাতে বানায় শিলার মূর্তি
ভাবলেশহীন যাদুঘরের শোভা।
তবুও ডুব দেয়া যায়না
এনড্রিনের পদ্মপুকুরে,
তেলতেলে রশির গিট্টুতে কণ্ঠনালী করা অবরোধ।
মোঃ নজরুল ইসলাম মোল্লা
ভালুকা, ময়মনসিংহ।
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
জীবন কখনো কখনো হয়
তিলে তিলে মৃত্যুর মত অভিশাপ।
সুশ্রী স্বপ্নের ঢেউ গুলো ভেঙ্গে দেয় হৃদয়ের পার
চেঙ্গিসের আক্রোশে,
বাসনার ক্যানভাসে
পঞ্চাশের মন্বন্তর করে নগ্ননৃত্য।
কলিজার ধ্বমনিতে সারগামের ছন্দ বাজে
জ্বলন্ত চুল্লির শোঁ শোঁ আওয়াজে,
দৃষ্টিতে ভেসে উঠে গাদ্দারের অগনিত লাশ।
মুহুর্তগুলোও হয়ে উঠে মোনাফেক,
মস্তিষ্কটাকে দেয়না নিউটনের নুড়ি কুড়াতে
অথবা সক্রেটিসের 'কিছুই জানিনা 'বলতে ;
মনসার ফণা মেলে ধেয়ে আসে
ভীতির বার্তা বাহক।
চারপাশের প্রিয়জন সব
আঘাতে আঘাতে বানায় শিলার মূর্তি
ভাবলেশহীন যাদুঘরের শোভা।
তবুও ডুব দেয়া যায়না
এনড্রিনের পদ্মপুকুরে,
তেলতেলে রশির গিট্টুতে কণ্ঠনালী করা অবরোধ।
মোঃ নজরুল ইসলাম মোল্লা
ভালুকা, ময়মনসিংহ।