Ticker

6/recent/ticker-posts

আমাবস্যার চাঁদনীবাজার - মোঃ নজরুল ইসলাম মোল্লা

অমাবস্যার চাঁদনীবাজার
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

স্বাধীনতা হয়গো যদি অন্যায় করার অধিকার,
তবে আমি বেশতো স্বাধীন তুষ্টিতে কাজ কারবার।
চলছে নিকষ অন্ধকারে, বলার মত কেউতো নেই,
ইবলিশি কাজ করছি জোশে বাহ্বা বেশ চমৎকার!

কারাধ্যক্ষের দায়িত্ব মোর অপরাধী আটকে রাখা,
আদালতের রায়ের প্রতি সন্মান দিয়ে দোষী দেখা।
তা না করে সেথায় আমি অপরাধের রাজ্য গড়ি,
আইনের বুকে লাথি মেরে লক্ষ্য মম কামাই টাকা।

সংশোধনের ধার ধারিনা কয়েদিদের নষ্ট জীবন,
জাতির বুকে অগ্নি জ্বালায় অট্টহাস্যে লোভী এ মন।
দেশের মান যাকনা যেথা় তাতে আমার ঠেকাটা কি?
মোদ্দাকথা আমি পাচ্ছি রঙ্গিন হচ্ছে আমার ভুবন।

কারার মধ্যে কয়েদিদের দিচ্ছি নারী মাদক বেশ,
গড়ছি আমি অর্থের পাহাড়, উপরতলায় আছে খেশ।
আমি আমার ইচ্ছে মাফিক আইনকে করি খেলনাযে
আম জনতার সাধ্যটা কি আমায় দিবে বিন্দু ক্লেশ?

শুধুই কি দেশ? স্বাধীনতার পুরোটাইতো মোর হাতে মানচিত্রটাই বাপের সম্পদ বলবে সাহস কার চিতে বিশ্ব মাঝে হোক কলঙ্ক তাতে আমার কষ্ট নেই,
কাঁদেকাঁদুক দেশপ্রেমিক প্রাণ ভাবনা মম নেই তাতে।

মোঃ নজরুল ইসলাম মোল্লা
ভালুকা, ময়মনসিংহ।