Ticker

6/recent/ticker-posts

ভালো থেকো তুমি

অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোন চাওয়া পাওয়া।

আমার স্বর্গের ইচ্ছে বা সখ নেই!

তবে আমার নরকের প্রহরী হওয়ার খুব সখ!

আমি খুব মন্দ মানুষ, এমটি কিন্তু না প্রিয় ,,,,

এই নশ্বর পৃথিবীতে কত কিছু চেয়ে পাইনি

স্বর্গে যদি সব একসাথে পেয়ে যায় আমি ?

যদি ধরো তোমাকেই পেয়ে গেলাম! তখন আনন্দে স্বর্গেই আমি আবার মরবো।

আমার মৃত্যুতে তোমাদের স্বর্গ কুলুশিত হবে।

তাই আমি নরকের প্রহরীই হবো,,,,

দূর থেকেই তোমাকে দেখবো অপলক দৃষ্টিতে

ভাল থেকো তুমি ,,,,,,