Ticker

6/recent/ticker-posts

বাতাসে মুক্তির ঘ্রাণ - সালাহ্উদ্দিন আকন্দ

আমার চোখের আড়ালে স্বপ্নের নৃত্য হয়,
প্রকৃতি ভালবাসার জয়ধ্বনিতে মেতে রয়।
ভালবাসার শরাবে মাতাল হাফিজ নিজেকে
লিখে দেয় সাকীর তিলের বিনিময়ে,
মুসাফির হাফিজ সমরখন্দ,বোখরা বা ইস্পাহান
লিখে দেয়ার দুঃসাহস হারিয়ে গোরস্তানে পড়ে
রয়।
আমার চোখের আড়ালে ভালবাসা বেঁচে থাকে,
আকাশে দিকভ্রান্ত ফানুসের মৃদু উত্তাপে
শত জন্মের সাধনায় সিদ্ধ ভালবাসার
স্পর্শ লেগে থাকে, আমার চোখের আড়ালে,
আমার দৃষ্টি সীমার বাইরে।
এ যেন বহু প্রত্যাশিত-
সহস্র মুহূর্তের পূণ্য সাধনায় অর্জিত ভালবাসার
স্বর্গীয় অভিসার, ....................... (সংক্ষেপিত)