ভালবাসার হাটে নাকি বিশ্বাসের দরকার,
হারিয়ে গেছে অনেক আগে কি আছে করার?
অবিশ্বাসকেই পুঁজি করে সওদা করতে যাই,
কাঁধের ঝুলি শূন্যই থাকে কোন উপায় নাই।
কিইবা আমি করবো বল তোমরা নিঠুর হাতে
খুন করেছ বিশ্বাস আমার, অবিশ্বাস রয় চিতে
দিবস যামী দর্প ভরে মহারাজের হালে,
সওদা আমার হয়না করা ভাসি চোখের জলে।
চেষ্টা, সাধন অনেক করেও বিশ্বাসের লাশ
জিঁইয়ে তুলতে না পারলাম, রইলো অবিশ্বাস।
যখনই যাই বিশ্বাস করতে অতীত কষ্টগুলি
রাক্ষস হয়ে ধেয়ে আসে, বিশ্বাস জলাঞ্জলি।
দরদী কেউ আছ এমন সভ্য সমাজ মাঝে
বিশ্বাসকে মোর ফিরিয়ে দেবে নবীন সতেজ
সাজে?
হারিয়ে গেছে অনেক আগে কি আছে করার?
অবিশ্বাসকেই পুঁজি করে সওদা করতে যাই,
কাঁধের ঝুলি শূন্যই থাকে কোন উপায় নাই।
কিইবা আমি করবো বল তোমরা নিঠুর হাতে
খুন করেছ বিশ্বাস আমার, অবিশ্বাস রয় চিতে
দিবস যামী দর্প ভরে মহারাজের হালে,
সওদা আমার হয়না করা ভাসি চোখের জলে।
চেষ্টা, সাধন অনেক করেও বিশ্বাসের লাশ
জিঁইয়ে তুলতে না পারলাম, রইলো অবিশ্বাস।
যখনই যাই বিশ্বাস করতে অতীত কষ্টগুলি
রাক্ষস হয়ে ধেয়ে আসে, বিশ্বাস জলাঞ্জলি।
দরদী কেউ আছ এমন সভ্য সমাজ মাঝে
বিশ্বাসকে মোর ফিরিয়ে দেবে নবীন সতেজ
সাজে?
