পাগলা শুয়োর ফুলের মালায় কত সুন্দর শোভিত!
চারপায়ে সে হাঁটতে নারে এজন্য সে ব্যথিত।
হঠাৎ করে এলো হাওয়ায় বদলে গেল দৃশ্যপট,
দুপায়েই সে শুয়োর হলো বাকি দুটো খেলো শট।
আর তার কোন দুঃখ নেইতো, বিত্তবৈভব মর্যাদা
সবকিছু তার পায়ে লুটায়, চলার পথে নেই বাঁধা।
গিধরামি তার অন্তঃপুরে থাকনা তাতে হইছে কি?
তার জন্যেতো পাওনাটা তার কোনভাবে নয় বাকি।
পচা কাদা ললাটে নেই, লাল টুকটুকে সিঁদুর রং
কতইনা বাহারি দেখায় যেন শোভা স্বর্গের ঢং!
খসখসে নেই চামড়াটা তার তেলতেলে বেশ চকমকে,
অমূল্য পোশাকের জৌলুস চক্ষু কাড়ে ঠার বাঁকে।
সবকিছু তার মুঠোয় বন্দী ধর্ম, নীতি, আদর্শ,
সমাজটাকে থুঁতি মেরে করছে ভীষণ উৎকর্ষ।
দেশ, জাতি পুষছে সুখে সাথে নিয়ে বিরাট দল,
এটাও আজকের ব্যথাটা তার ডোমেরাযে বেকার দল।
মোঃ নজরুল ইসলাম মোল্লা