আজকাল নেশার পাথরটা
আসন গেড়েছে চোখের কর্ণিয়ায়,
কেবলই অলীক প্রত্যক্ষণে ঝিমুতে থাকে।
পাহাড় দেখি সাগরে ভাসে,
সাগর কাঁদে পাহাড়ের চূড়ায়।
কাক দেখি শোভিত ময়ূরের সাজে,
শকুনের ঠোঁট যেন মাণিক্য রতন।
আগুনকে দেখি ঠান্ডায় কাঁপে,
জলে আবার নরকের তাপ।
গিধরের কপোলে চন্দনের চুমু,
গোলাপকে দেখি ধর্ষক নাচায়।
এমনযে কত উল্টাপাল্টা
প্রকাশের ভাষাও স্থবির!
সামলে নেই এ ভেবে
রসের মাত্রা হয়তো হয়ে গেছে বেশি।
বেসামাল হয়ে উঠি তখন
নিজেকে যখন প্রত্যক্ষ করি
অসংখ্য জানোয়ারের কর্তা এক।
মোঃ নজরুল ইসলাম মোল্লা
ভালুকা, ময়মনসিংহ।
আসন গেড়েছে চোখের কর্ণিয়ায়,
কেবলই অলীক প্রত্যক্ষণে ঝিমুতে থাকে।
পাহাড় দেখি সাগরে ভাসে,
সাগর কাঁদে পাহাড়ের চূড়ায়।
কাক দেখি শোভিত ময়ূরের সাজে,
শকুনের ঠোঁট যেন মাণিক্য রতন।
আগুনকে দেখি ঠান্ডায় কাঁপে,
জলে আবার নরকের তাপ।
গিধরের কপোলে চন্দনের চুমু,
গোলাপকে দেখি ধর্ষক নাচায়।
এমনযে কত উল্টাপাল্টা
প্রকাশের ভাষাও স্থবির!
সামলে নেই এ ভেবে
রসের মাত্রা হয়তো হয়ে গেছে বেশি।
বেসামাল হয়ে উঠি তখন
নিজেকে যখন প্রত্যক্ষ করি
অসংখ্য জানোয়ারের কর্তা এক।
মোঃ নজরুল ইসলাম মোল্লা
ভালুকা, ময়মনসিংহ।