পেটভরে খেয়ে যাবো
কিছুই না ছেড়ে দেবো
যায় যাবে প্রাণটা।
দাও যদি কিলটা
বুক ভাঙা ঘুষিটা
তবুও খাবো সবটা।
মার জুতো ইচ্ছে
খুশি যতো হচ্ছে
খাবো ঘুষ ধুমছে।
বাঁশ আর তালগাছ
ভাববোনা আগপাছ
সব ধরবো খামছে।
ঠ্যালা গাল ছ্যাঁকাসব
খেয়ে যাবো, পরাভব
মেনে নিব কেনগো?
বেহায়া মুই মস্ত
একাশি গাছ আস্ত
দিলেও খুশি জেনোগো।
লাথি দিবে তাতে কি?
নেই নিতে ফাঁকঝুঁকি
নিবো তাও হাসিতে।
দিবে তুমি ঠ্যাঙ্গা
মনে করবো ড্যাঙ্গা
তরকারি বেশ মজাতে।
যা খুশি তা দাওনা
কোনটাইতো ফাও না
থাকলে সাথে ক্ষমতা।
গোঁফটা বেশ পাকাবো
মাতাব্বর ভাব দেখাবো
তবে কিসের কমতা?
কিছুই না ছেড়ে দেবো
যায় যাবে প্রাণটা।
দাও যদি কিলটা
বুক ভাঙা ঘুষিটা
তবুও খাবো সবটা।
মার জুতো ইচ্ছে
খুশি যতো হচ্ছে
খাবো ঘুষ ধুমছে।
বাঁশ আর তালগাছ
ভাববোনা আগপাছ
সব ধরবো খামছে।
ঠ্যালা গাল ছ্যাঁকাসব
খেয়ে যাবো, পরাভব
মেনে নিব কেনগো?
বেহায়া মুই মস্ত
একাশি গাছ আস্ত
দিলেও খুশি জেনোগো।
লাথি দিবে তাতে কি?
নেই নিতে ফাঁকঝুঁকি
নিবো তাও হাসিতে।
দিবে তুমি ঠ্যাঙ্গা
মনে করবো ড্যাঙ্গা
তরকারি বেশ মজাতে।
যা খুশি তা দাওনা
কোনটাইতো ফাও না
থাকলে সাথে ক্ষমতা।
গোঁফটা বেশ পাকাবো
মাতাব্বর ভাব দেখাবো
তবে কিসের কমতা?
