Ticker

6/recent/ticker-posts

টক শো - মোঃ নজরুল ইসলাম মোল্লা

টক শো টক লাগে,
হির হির দাঁতে জাগে,
কানে পড়ে বোমটা।
চোখ পুড়ে আগুনে
শীত রাতের ফাগুনে।
কাঁথা রেখে খাতা লই
বক বক করি সই
বুকে ধরে জোমটা।
প্যাঁচাল যেন দেশটি
উদ্ধার করে নেতাটি।
প্রাণ কাঁপে থরথর
ফুসফুস ধরফর
হাতেপায়ে লাগে খিল।
ভীরু আমি যাদুরে
দেখে হাসে ইঁদুরে।
চামচিকা নাচ করে,
মিঁউ মিয়া সারাঘরে
খুঁজে ফিরে তেলতিল।
দেখে মোর সোনাবউ
সারা গায়ে মাখে মৌ।
পাগল ডাকে পুত্রধন
দেখে যত্নের লীলাক্ষণ,
কন্যার মুখে ওড়না।
টিভিটাই বেচে দেবো,
সিনেমাটা স্মৃতি 'নেবো ;
কাল নাটক আরনা।