অদ্ভূত অহংকার
###########
ইতর আমি বেশতো বড়
তাতেও লজ্জা নেই,
ইতরামিতেই খুঁজি সদা
মান মর্যাদা সেই!
ইতরামি মোর মগজ জুড়ে
দিবা রাত্রি রয়,
চোখে মুখে ফুটে উঠে
ইতরামিরই জয়।
চলা ফেরা উঠা বসায়
ইতর আমি বেশ,
যেথায় যেভাব থাকনা আমার
ইতরামির নেই শেষ।
ধর্ম কর্ম করি যখন
পাক্কা এক ধার্মিক,
এক লহমা কেটে গেলেই
ইতরামি নির্ভীক।
যেন আমি লাইসেন্স ধারী
মহান স্রষ্টার দান,
ইতর হলে তাতেইবা কি?
আমিই পূণ্যবান।
শিক্ষা, সেবা এসব আমার
ইতরামিতে ভরা,
তবুও আমি উঁচু তলায়
নইতো সন্মান হারা।
ব্যবসা আমার ভেজাল মাখা
মরে মরুক কোটি,
চলবো আমি রাজার হালে
শক্ত লবিং খুঁটি।
প্রশাসনের কেউবা আমি
খাবো যত ঘুষ,
দায়িত্ব জ্ঞান ভুলে আছি
নেইতো বিন্দু দোষ।
রক্ষক আমি ভক্ষক হবো
অস্ত্র আমার হাতে,
প্রতিবাদীর কণ্ঠ ফুটলে
পাঠাবো গোর চিতে।
ইতর আমি বিশ্ব সেরা
রাজনীতির যেই নেতা,
ইতরামিতেই হবো আমি
শ্রেষ্ঠ ভুবন পিতা।
বক্তৃতার ধার হীরের ছুরি
মিথ্যে কচু কাটা,
আবার আমার ইতরামিতে
কোটি হৃদয় ফাটা।
প্রেমিক আমি ইতরামির ফল
ডাস্টবিনেতে কাঁদে,
বন্ধু, ভক্ত বেশতো বাহার
হাসি কলজে ছিদে।
শ্রমিক, মজুর নাইবা আমি
ইতর হবো বেশ,
মালিক কাজে ফাঁকি দেবো
মিটিয়ে নেবো ক্লেশ।
এমনি করে সকল স্থানে
ইতর আমি হবো,
বাঁধা দিলে সদলবলে
আন্দোলনে যাবো।
ন্যায় অন্যায়ের ধার ধারিনা
যুদ্ধ আমার চলবে,
অবশেষে সরকার বেটা
দাবি আমার মানবে।
মোঃ নজরুল ইসলাম মোল্লা
ভালুকা, ময়মনসিংহ।
###########
ইতর আমি বেশতো বড়
তাতেও লজ্জা নেই,
ইতরামিতেই খুঁজি সদা
মান মর্যাদা সেই!
ইতরামি মোর মগজ জুড়ে
দিবা রাত্রি রয়,
চোখে মুখে ফুটে উঠে
ইতরামিরই জয়।
চলা ফেরা উঠা বসায়
ইতর আমি বেশ,
যেথায় যেভাব থাকনা আমার
ইতরামির নেই শেষ।
ধর্ম কর্ম করি যখন
পাক্কা এক ধার্মিক,
এক লহমা কেটে গেলেই
ইতরামি নির্ভীক।
যেন আমি লাইসেন্স ধারী
মহান স্রষ্টার দান,
ইতর হলে তাতেইবা কি?
আমিই পূণ্যবান।
শিক্ষা, সেবা এসব আমার
ইতরামিতে ভরা,
তবুও আমি উঁচু তলায়
নইতো সন্মান হারা।
ব্যবসা আমার ভেজাল মাখা
মরে মরুক কোটি,
চলবো আমি রাজার হালে
শক্ত লবিং খুঁটি।
প্রশাসনের কেউবা আমি
খাবো যত ঘুষ,
দায়িত্ব জ্ঞান ভুলে আছি
নেইতো বিন্দু দোষ।
রক্ষক আমি ভক্ষক হবো
অস্ত্র আমার হাতে,
প্রতিবাদীর কণ্ঠ ফুটলে
পাঠাবো গোর চিতে।
ইতর আমি বিশ্ব সেরা
রাজনীতির যেই নেতা,
ইতরামিতেই হবো আমি
শ্রেষ্ঠ ভুবন পিতা।
বক্তৃতার ধার হীরের ছুরি
মিথ্যে কচু কাটা,
আবার আমার ইতরামিতে
কোটি হৃদয় ফাটা।
প্রেমিক আমি ইতরামির ফল
ডাস্টবিনেতে কাঁদে,
বন্ধু, ভক্ত বেশতো বাহার
হাসি কলজে ছিদে।
শ্রমিক, মজুর নাইবা আমি
ইতর হবো বেশ,
মালিক কাজে ফাঁকি দেবো
মিটিয়ে নেবো ক্লেশ।
এমনি করে সকল স্থানে
ইতর আমি হবো,
বাঁধা দিলে সদলবলে
আন্দোলনে যাবো।
ন্যায় অন্যায়ের ধার ধারিনা
যুদ্ধ আমার চলবে,
অবশেষে সরকার বেটা
দাবি আমার মানবে।
মোঃ নজরুল ইসলাম মোল্লা
ভালুকা, ময়মনসিংহ।