অবগুণ্ঠিত প্রিয়াকে
????????????????
তোমার ঘোরের শাড়ি
মুখ দেখতে দেয়নি বলে
শাপলারা সাফ বলে দিয়েছে জন্মাবেনা জলে,
রবেনা আর আমার জাতীয় ফুল।
জুঁই, চামেলি, গোলাপ, গন্ধরাজ
আড়ি দিয়েছে কখনো ভাঙবেনা ঘুম।
জবা, শিমুল, পলাশ করেছে অভিমান
ছড়াবেনা লাল আবীর।
ডালিয়া, শেফালি, হাসনাহেনা, দোলনচাঁপা
তারাও কোমড় বেঁধেছে ক্রোধে,
আমাকে নাকি চোখ ফেরাতেই দেবেনা ওদের দিকে।
কাশফুল, ঘাসফুল, সকাল সন্ধ্যা
মানেনি আমার প্রবোধ।
সূর্যমুখী নাকি আঁধারে ঢেকে দেবে আমার বাতায়ন।
শুধুই ফুলেরা নয়,
ফলেরাও করেছে বিদ্রোহ কঠিন।
সবাই বিলাবে নাকি নোনতা তিক্ত স্বাদ।
ফুল, ফল কেউ যুগাবেনা আমার কবিতার রসদ।
বাতাস দিয়েছে ইঙ্গিত ঘূর্ণিঝড়ের,
ভেঙ্গে দেবে আমার কবিতার নাচঘর।
জল বলেছে হবে লবনাক্ত,
খরাকে বানাবে মিতা ;
বাঁজা হবে আমার কবিতার ক্ষেত।
রবি, শশীও মুখ ভার করে আছে,
তারকারাও দিয়েছে কাঁথা মোড়ো,
আমাকে কোন প্রেরণাই দিবেনা
যদ্দিন না আমি চিনে নেবো তোমায় একান্ত আপনার করে।
তবে কি আমার আর কবিতা লেখা হবেনা,
নাকি তুমি তোমা হতেই উঠিয়ে নেবে অবগুণ্ঠন?
মোঃ নজরুল ইসলাম মোল্লা
ভালুকা, ময়মনসিংহ।
????????????????
তোমার ঘোরের শাড়ি
মুখ দেখতে দেয়নি বলে
শাপলারা সাফ বলে দিয়েছে জন্মাবেনা জলে,
রবেনা আর আমার জাতীয় ফুল।
জুঁই, চামেলি, গোলাপ, গন্ধরাজ
আড়ি দিয়েছে কখনো ভাঙবেনা ঘুম।
জবা, শিমুল, পলাশ করেছে অভিমান
ছড়াবেনা লাল আবীর।
ডালিয়া, শেফালি, হাসনাহেনা, দোলনচাঁপা
তারাও কোমড় বেঁধেছে ক্রোধে,
আমাকে নাকি চোখ ফেরাতেই দেবেনা ওদের দিকে।
কাশফুল, ঘাসফুল, সকাল সন্ধ্যা
মানেনি আমার প্রবোধ।
সূর্যমুখী নাকি আঁধারে ঢেকে দেবে আমার বাতায়ন।
শুধুই ফুলেরা নয়,
ফলেরাও করেছে বিদ্রোহ কঠিন।
সবাই বিলাবে নাকি নোনতা তিক্ত স্বাদ।
ফুল, ফল কেউ যুগাবেনা আমার কবিতার রসদ।
বাতাস দিয়েছে ইঙ্গিত ঘূর্ণিঝড়ের,
ভেঙ্গে দেবে আমার কবিতার নাচঘর।
জল বলেছে হবে লবনাক্ত,
খরাকে বানাবে মিতা ;
বাঁজা হবে আমার কবিতার ক্ষেত।
রবি, শশীও মুখ ভার করে আছে,
তারকারাও দিয়েছে কাঁথা মোড়ো,
আমাকে কোন প্রেরণাই দিবেনা
যদ্দিন না আমি চিনে নেবো তোমায় একান্ত আপনার করে।
তবে কি আমার আর কবিতা লেখা হবেনা,
নাকি তুমি তোমা হতেই উঠিয়ে নেবে অবগুণ্ঠন?
মোঃ নজরুল ইসলাম মোল্লা
ভালুকা, ময়মনসিংহ।